২১শে ডিসেম্বর, কলকাতার বাঙুর বি-ব্লকে অবস্থিত বাঙুর অ্যাভিনিউয়ের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ওপেন সিক্স – দ্য লিটল বিগ স্কুল-এ অনুষ্ঠিত হয়ে গেল এক মনোমুগ্ধকর ক্রিসমাস কার্নিভাল। বড়দিনের বিশেষ মুহূর্তকে সামনে রেখে আয়োজিত এই উৎসব শিশুদের হাসি, নাচ-গান ও সৃজনশীলতায় ভরে উঠেছিল গোটা স্কুল চত্বর।
অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মনোজ্ঞ নৃত্য পরিবেশনা ছিল দর্শকদের প্রধান আকর্ষণ। পাশাপাশি আয়োজিত হয় বসে – আঁকো প্রতিযোগিতাও, যেখানে শিশুদের কল্পনা ও রঙের মেলবন্ধন সকলের প্রশংসা কুড়ায়। কার্নিভালে মোট ১০টি স্টল বসানো হয়, যার মধ্যে বিভিন্ন হস্তশিল্প ও হাতের কাজের সামগ্রীর স্টল বিশেষভাবে নজর কাড়ে।
নাচে-গানে, আলো-রঙে সেজে উঠেছিল বাঙুর অ্যাভিনিউ। এই বর্ণিল অনুষ্ঠানের সামগ্রিক নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী রত্নমণি ঝুমুর ঘোষ। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ার নেপথ্যে ছিল স্কুলের প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ ব্যানার্জী মহাশয়, প্রধান শিক্ষিকা ইন্দিরা গুহ মহাশয়া ঐকান্তিক প্রচেষ্টা, সঙ্গে তার সহ শিক্ষিকাদের সহযোগিতা। সব মিলিয়ে, বড়দিনের প্রাক্কালে ওপেন সিক্স – দ্য লিটল বিগ স্কুল-এর এই ক্রিসমাস কার্নিভাল শিশুদের জন্য হয়ে উঠেছিল এক আনন্দঘন ও স্মরণীয় অভিজ্ঞতা, যা শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও সৃজনশীলতার সুন্দর বার্তা বহন করে।