গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে বাঙুর এভিনিউয়ের ২৯ নম্বর ওয়ার্ডের আনন্দ মেলা প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে সুর লহরী নৃত্যনের উদ্যোগে একটি চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ২৬ জন শিল্পী অংশ নিয়ে নৃত্য ও সংস্কৃতির মাধ্যমে একটি আনন্দময় পরিবেশ সৃষ্টি করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঙ্গুর অ্যাভিনিউয়ের ২৯ নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতী বনশ্রী চট্টোপাধ্যায় এবং প্রখ্যাত নৃত্যশিল্পী রত্নমনি ঝুমুর ঘোষ। এছাড়াও, অনুষ্ঠানের সভাপতির ভূমিকা পালন করেন শ্রী সম্মো বিশ্বাস। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটির গুরুত্ব ও মর্যাদা আরও বৃদ্ধি পায়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে শ্রীযুক্ত সম্মো বিশ্বাস মহাশয় এবং পৌর মাতা শ্রীমতী বনশ্রী চট্টোপাধ্যায় মহাশয়া সম্মিলিতভাবে বিশিষ্ট শিল্পী রত্নমনি ঝুমুর ঘোষকে “গেস্ট অব অনার ২০২৬” পদকে সম্মানিত করেন। উত্তরীয় পরে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় উপস্থিত দর্শক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে বিশাল উৎসাহ ও প্রশংসা দেখা যায়।