বায়ু থেকে পানীয় জল! নোবেলজয়ী ওমর ইয়াগির নতুন আবিষ্কার

নোবেল পুরস্কারপ্রাপ্ত রসায়নবিদ ওমর ইয়াগি এমন একটি প্রযুক্তির আবিষ্কার করেছেন যা সরাসরি বাতাস থেকে খাওয়ার উপযোগী পানি উৎপাদন করতে সক্ষম। এই যন্ত্রটি ব্যবহার করে মানুষ প্রচলিত জল উৎস ছাড়াই প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে পারবে।
যন্ত্রটি অত্যাধুনিক ছিদ্রযুক্ত পদার্থ ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা বায়ুর আর্দ্রতা ধরে রাখতে পারে এবং সেই পানিকে পানীয় জলে রূপান্তরিত করে। বিশেষ করে মরুভূমি, রণভূমি এবং অত্যন্ত শুষ্ক এলাকায় এটি দক্ষতার সাথে কার্যকর হয়।
জানা গেছে, এই যন্ত্রটির দিনে প্রায় ১,০০০ লিটার পানি উৎপাদনের সক্ষমতা রয়েছে, যা ছোট বা বড় জনসমাজের দৈনন্দিন প্রয়োজন মেটাতে যথেষ্ট হবে। বিশেষজ্ঞদের মতে, জলসংকটের সমস্যায় জর্জরিত অঞ্চলের জন্য এটি একটি টেকসই এবং বিপ্লবী সমাধান হতে পারে, যা জলের অভাবে ভোগা মানুষের জন্য আশার সঞ্চার করবে।
পানির সংকট, জলবায়ু পরিবর্তন এবং খরা প্রবণ এলাকায় এই প্রযুক্তি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, এটি সারা বিশ্বে জল সংকটের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সহায়ক হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *