মহাজাতি সদনে তিনদিনের সুর-সংস্কৃতির উৎসব — সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের ৪৮তম সমাবর্তন

কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের ৪৮তম বার্ষিক সমাবর্তন। এই তিন দিনব্যাপী উজ্জ্বল অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা, শিল্পী, শিক্ষক-শিক্ষিকাগণ এবং দেশব্যাপী নানা স্থানের অসংখ্য শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গীত, নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার সমারোহ ছিল বেশ সমৃদ্ধ।


তিন দিনব্যাপী এই সমাবর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য উদ্বোধনী পর্বের মাধ্যমে সূচনা হয়ে পরবর্তী বিভিন্ন সঙ্গীত ও সাংস্কৃতিক আয়োজনে সমৃদ্ধ হয়ে ওঠে। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শিক্ষার্থীদের সুমধুর শাস্ত্রীয় ও আধুনিক সঙ্গীত পরিবেশনা এবং মনোমুগ্ধকর নৃত্য দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিশেষ সাংস্কৃতিক পর্ব, যা পুরো আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। বিভিন্ন বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। অতিথিদের তালিকায় ছিলেন প্রফ. নির্মাল্য নারায়ণ, প্রফেসর ড. তপতী চক্রবর্তী, ড. কল্যাণী কর চক্রবর্তী, স্বামী প্রান্নানন্দনাথ, লেফটেন্যান্ট কর্নেল অনন্ত সিনহা, শ্রী ত্রিদীব কর চ্যাটার্জী, পণ্ডিত সমর সাহা, শ্রী জয়নারায়ণ শ্রীবাস্তব, শ্রী শ্রীকান্ত আচার্য, বিধুসি মিতা নাগ, অভিনেত্রী মিতা চ্যাটার্জী, কৃষ ঘোষ মহাশয়সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। তাছাড়াও ছিলেন সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের সম্পাদক ড. শান্তনু সেনগুপ্ত মহাশয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে কৃতী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা তুলে দেওয়া হয়। এদিন পঞ্চম বর্ষ (বিশারদ) ও সপ্তম বর্ষ (রত্ন) উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয় এবং ট্যালেন্ট ও মেরিট প্রতিযোগিতায় স্থানাধিকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পদক তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে সঙ্গীত ও সংস্কৃতির চর্চা ও প্রসারে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে এই ধারাকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিন দিন ধরে চলা এই সমাবর্তন সঙ্গীত ও সংস্কৃতির একটি বিশেষ মিলনমেলায় পরিণত হয়েছিল, যা অংশগ্রহণকারী সকলের মনে স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে অঙ্কিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *