ভারতের বুকে নতুন ইতিহাস: ১২০ কিমি গতিতে ছুটল দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন

ভারতীয় রেলের ইতিহাসে এক সোনালী অধ্যায়ের সূচনা হলো। পরিবেশবান্ধব ও দূষণহীন যাতায়াতের লক্ষ্যে এক বিরাট মাইলফলক ছুঁল দেশ। আজ, ২৬ জুন, ২০২৬ (শুক্রবার) হরিয়ানার জিন্দ-সোনিপত রেললাইনে সফলভাবে সম্পন্ন হলো ভারতের প্রথম হাইড্রোজেন-চালিত ট্রেনের চূড়ান্ত হাই-স্পিড ট্রায়াল রান। ট্রায়াল চলাকালীন ট্রেনটি সর্বোচ্চ ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুঁটেছে।রেল সূত্রের খবর, জিন্দ থেকে সোনিপতের মধ্যকার ৯০ কিলোমিটার দীর্ঘ ট্র্যাকে লখনউয়ের আরডিএসও (RDSO) বিশেষজ্ঞ দলের কড়া নজরদারিতে এই পরীক্ষা চালানো হয়। ট্রেনের গতিবেগ, ব্রেকিং সিস্টেম এবং যাত্রী নিরাপত্তা সংক্রান্ত সমস্ত পরীক্ষায় ট্রেনটি একশোয় একশো পেয়েছে।কী এই হাইড্রোজেন ট্রেন? কেন এটি বিশেষ?এই ট্রেনটি সাধারণ ডিজেলের বদলে সম্পূর্ণ পরিবেশবান্ধব হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে চলে। হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ দিয়ে ট্রেনের ব্যাটারি চার্জ করা হয় এবং ট্রেনটি গতি পায়।এই ট্রেন থেকে কোনো ক্ষতিকারক ধোঁয়া বা কার্বন নির্গত হয় না। সাইলেন্সারের মধ্য দিয়ে ধোঁয়ার বদলে কেবল নির্ভেজাল জলীয় বাষ্প ও জল বের হয়।ডিজেল ইঞ্জিনের মতো এই ট্রেনে কোনো চড়া আওয়াজ বা কম্পন হয় না, ফলে যাত্রা হবে অত্যন্ত শান্ত ও আরামদায়ক।মাত্র ৩৬০ কেজি হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করে এই ট্রেনটি প্রায় ১৮০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।এই ট্রেনের জ্বালানি জোগাতে হরিয়ানার জিন্দে ইতিমধ্যেই একটি অত্যাধুনিক হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি করা হয়েছে। আজকের এই সফল পরীক্ষার পর, ভারতের সাধারণ যাত্রীদের জন্য এই পরিবেশবান্ধব ‘গ্রিন ট্রেন’ পরিষেবা চালু হওয়া এখন সময়ের অপেক্ষা। ভারতীয় রেলের এই সাফল্য দেশের গণপরিবহন ব্যবস্থাকে এক নতুন দিশা দেখাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *