জ্বালানি সংকটে রাশিয়া! পাম্পে লম্বা লাইন, ঘাটতি মেটাতে ভারতের থেকে পেট্রল কিনছে মস্কো

বিশেষ প্রতিবেদন: বিশ্বকে জ্বালানি জোগান দেওয়া দেশ রাশিয়া নিজেই এখন তীব্র জ্বালানি সংকটে। দেশের পেট্রল পাম্পগুলোতে দেখা যাচ্ছে গাড়ির দীর্ঘ লাইন, শুরু হয়েছে তেলের রেশনিং। পরিস্থিতি এতটাই বেগতিক যে, অভ্যন্তরীণ জোগান স্বাভাবিক রাখতে এবার ভারতের কাছ থেকেই পরিশোধিত পেট্রল কেনা শুরু করেছে ভ্লাদিমির পুতিনের দেশ।

কেন এই নজিরবিহীন সংকট?

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, গত কয়েক মাসে রাশিয়ার একাধিক বড় বড় তেল শোধনাগার (Refineries) এবং তেলের ডিপো লক্ষ্য করে তীব্র ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার জেরে রাশিয়ার তেল শোধন ক্ষমতা এক ধাক্কায় প্রায় ১৭ শতাংশ কমে গেছে। ফলে অপরিশোধিত তেল প্রচুর থাকলেও, তা ব্যবহারের যোগ্য পেট্রলে রূপান্তর করতে পারছে না মস্কো। তার ওপর গ্রীষ্মকালে রাশিয়ায় জ্বালানির চাহিদা থাকে আকাশছোঁয়া।

ভারত-রাশিয়ার অদ্ভুত ‘তেল সমীকরণ’
এই সংকটের মাঝে আন্তর্জাতিক বাজারে এক অদ্ভুত অর্থনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল (Crude Oil) আমদানি করছে। ভারতীয় শোধনাগারগুলো সেই তেল পরিশোধন করে পেট্রলে রূপান্তর করছে। আর এখন নিজেদের দেশের সংকট মেটাতে সেই পরিশোধিত পেট্রলই ভারত থেকে চড়া দামে কিনে দেশে ফেরাচ্ছে রাশিয়া

রাশিয়া প্রতি মাসে প্রায় ৪ লক্ষ মেট্রিক টন পেট্রল আমদানির লক্ষ্যমাত্রা নিয়েছে। জানা গেছে, ইতিমধ্যেই ভারত থেকে প্রায় ৬০,০০০ মেট্রিক টন পেট্রল নিয়ে বিশাল ট্যাংকার রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ক্রেমলিনের দাবি, দেশের কিছু অঞ্চলে জ্বালানির সমস্যা হলেও ইউক্রেন সীমান্তে চলমান সামরিক অভিযানে এর কোনো প্রভাব পড়বে না। তবে পরিস্থিতি সামাল দিতে বিদেশি জ্বালানি আমদানির ওপর ভর্তুকি (Subsidy) দেওয়ার জন্য ইতিমধ্যেই নিজেদের ট্যাক্স আইনেও বদল এনেছে রুশ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *