30 July ত্রিতাল ফাউন্ডেশন অফ পারফর্মিং আর্টস আয়োজিত সামার্পনম, গুরু পূর্ণিমা নৃত্য উৎসব অনুষ্ঠিত হলো iccr সত্যজিৎ রায় অডিটোরিয়াম এ। বিভিন্ন খ্যাতনামা নৃত্য গুরুরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। গুরু হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি পলি গুহ, শ্রীমতি সঙ্গীতা আইচ ভৌমিক, কুশল ভট্টাচার্য, ও মৌমি দাশগুপ্ত, বিশেষ অতিথি হিসাবে ছিলেন মৌমিতা বন্দ্যোপাধ্যায় ও বিদীপ্ত শর্মা। ছোট থেকে বড় সকল শিল্পী রা এই মঞ্চে নৃত্য পরিবেশন করেন।

মালদা, বর্ধমান, মেদিনীপুর, বাকুড়া, বীরভূম, নদীয়া , মুর্শিদাবাদ ও কলকাতা থেকে বিভিন্ন শিল্পীরা ও নৃত্য গুরু অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে।
অনুষ্ঠানটির সমগ্র পরিচালনা করেন দেবান্বিতা দত্ত এবং রাজিব দত্ত, রনি দলুই, পিকু মন্ডল, অমিত ভৌমিক, ঋজু রায়, ছবি সৌজন্যে সৌরভ দে , সঞ্চালনায় স্বর্ণা সোমা বসু।