স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) তাদের কিছু ক্যাটাগরির অ্যাকাউন্টের জন্য টাকা তোলার (Cash Withdrawal) নিয়মে পরিবর্তন এনেছে। আগামী ১ অক্টোবর থেকে গ্রাহকদের জন্য এই নতুন পরিষেবা চার্জ সংক্রান্ত নিয়ম কার্যকর হতে চলেছে। তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই নিয়ম সাধারণ সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য নয়, এটি নির্দিষ্ট কিছু গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নতুন নিয়ম কী এবং কাদের জন্য?
এই পরিবর্তনটি মূলত SBI-এর Basic Savings Bank Deposit (BSBD) বা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য প্রযোজ্য।
BSBD অ্যাকাউন্ট হোল্ডাররা প্রতি মাসে মোট ৪টি বিনামূল্যে টাকা তোলার সুযোগ পাবেন।
১ অক্টোবর থেকে ব্যাংকের ব্রাঞ্চ, SBI ও অন্যান্য ব্যাঙ্কের ATM এবং AePS (আধার নির্ভর লেনদেন)—এই সব মাধ্যম মিলিয়ে মোট ৪টি ফ্রি উইথড্রয়াল হিসাব করা হবে।
মাসে ৪ বারের ফ্রি সীমা অতিক্রম করার পর, পরবর্তী প্রতি অতিরিক্ত ক্যাশ উইথড্রয়ালে গ্রাহককে ১৫ টাকা + GST অতিরিক্ত চার্জ হিসেবে দিতে হবে।
সাধারণ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা নিয়মিত গ্রাহকদের ক্ষেত্রে তাদের আগের নির্দিষ্ট ফ্রি ট্রানজ্যাকশনের সীমা ও চার্জের নিয়ম সম্পূর্ণ অপরিবর্তিত থাকছে। তাই জিরো ব্যালেন্স বা BSBD অ্যাকাউন্ট না থাকলে এই চার্জের অতিরিক্ত প্রভাব পকেটে পড়বে না।