শান্তিনিকেতনের ইজেডসিসি সৃজনী শিল্পগ্রামে ২৮শে আগস্ট থেকে ‘বন্ধন জাতীয় নৃত্য উৎসব’ অনুষ্ঠিত হচ্ছে, যার পরিচালনা করছেন শিবাঙ্গী নৃত্যায়ন এবং তত্ত্বাবধানে রয়েছেন ড. মেঘদীপা দাস অধিকারী। এই উৎসবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে অনেক প্রখ্যাত নৃত্যশিল্পী এবং কলাকুশলী অংশগ্রহণ করেছেন।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অনুমোদিত শিক্ষক ও পরীক্ষক রত্নমণি ঝুমুর ঘোষ। এছাড়া অনুষ্ঠানে সুকল্যাণ ভট্টাচার্য, সৌরভ চন্দ্র, সৌরাংশু চট্টোপাধ্যায় এবং ড. সুমিত বসুর মতো বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উৎসবে রত্নমণি ঝুমুর ঘোষ ‘অধরম্ মধুরম্’ শীর্ষক নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। তাঁর অসাধারণ নৃত্যকলা অনুষ্ঠানটির একটি প্রধান আকর্ষণ হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষে রত্নমণি ঝুমুর ঘোষেকে ‘গীতাঞ্জলি অ্যাওয়ার্ড’ এবং শংসাপত্র প্রদান করা হয়। তাছাড়া, উত্তরীয় পরিয়ে তাঁকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। নৃত্য, সংস্কৃতি ও শিল্পচর্চার এই মিলনমেলা উপস্থিত শিল্পী ও দর্শকদের মধ্যে এক বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করে।