প্রিন্সটন ক্লাবে নৃত্য-ফ্যাশনের বর্ণময় সন্ধ্যা.

গত ৫ সেপ্টেম্বর প্রিন্সটন ক্লাবে শিপ অ্যান্ড শপ ও বোহো ট্রাঙ্কের উদ্যোগে একটি চিত্রময় প্রদর্শনী এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৃত্য, ফ্যাশন এবং সংস্কৃতির সুরেলা মিলনমেলায় সাজানো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষিকা এবং সংস্কৃতির বিশেষ অনুরাগী বহু দর্শক।

অনুষ্ঠানের শুরুতেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুর লহরী নৃত্যায়ন-এর শিল্পীরা, যারা অনবদ্য নৃত্য পরিবেশন করেন। তাদের মধ্যে নেতৃত্ব দেন আকাশলিনা বন্দ্যোপাধ্যায় এবং শুভদীপ চক্রবর্তী। তাদের দক্ষ পরিচালনায় শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠানের আদেশকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনন্যা বন্দ্যোপাধ্যায়সহ অনেক শিক্ষক-শিক্ষিকা এবং বিশেষ অতিথিরা। সাংস্কৃতিক পর্বে সুর লহরীর আয়োজনে দুটি বিশেষ নৃত্য পরিবেশন করা হয়—‘ডিভাইন কৃষ্ণ’ এবং ‘স্বরাগিনী’। উভয় পরিবেশনা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।

অনুষ্ঠানের সমাপ্তিতে সম্মানিত হন রত্নমণি ঝুমুর ঘোষ। তিনি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের আনোদিত শিক্ষক ও পরীক্ষক হিসেবে কাজ করছেন। অনুষ্ঠান শেষে তাঁকে উত্তরীয়, বৃক্ষ ও স্মারক দিয়ে সম্মাননা জানানো হয়।

নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি প্রদর্শনীটি উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। সব মিলিয়ে ৫ সেপ্টেম্বরের এই অনুষ্ঠানটি শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *