মেয়েদের শক্তিশালীকরণ, স্বাস্থ্য ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদ্দেশ্যে ইউনিসেফ ইন্ডিয়া ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদ্য নিযুক্ত অধিনায়ক স্মৃতি মান্ধানাকে সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত করেছে। তিনি কিশোরীদের সমান অধিকার, শিক্ষার সুযোগ এবং খেলাধুলায় অংশগ্রহণের প্রসারে কার্যকরী ভূমিকা পালন করবেন। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে রবিবার ইউনিসেফ ইন্ডিয়া এই ঘোষণা দেয়।
এই বিশেষ দিনের মূল উদ্দেশ্য হল মেয়েদের অধিকার, সুরক্ষা, এবং নেতৃত্বের ক্ষমতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, পাশাপাশি তাঁদের সামনে দাঁড়িয়ে থাকা বিভিন্ন প্রতিবন্ধকতাগুলির প্রতিকার খুঁজে বের করা। নতুন দায়িত্বে স্মৃতি কিশোরীদের স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করা, শিক্ষার সুযোগ প্রসারিত করা এবং খেলাধুলার মাধ্যমে তাদের প্রতিভাকে বিকশিত করতে উৎসাহিত করবেন। তিনি চান যে মেয়েরা তাঁদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারে এবং জীবনের প্রতিটি জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়।ত্রে এগিয়ে যাওয়ার সমান সুযোগ পায়, সেই পরিবেশ গড়ে তুলতেও প্রচার চালাবেন তিনি।
এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত স্মৃতি জানান, ক্রিকেট খেলতে গিয়েই তিনি উপলব্ধি করেছেন, প্রতিটি স্বপ্নের শুরু হয় একটি সুযোগ থেকে। কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং যথাযথ উদ্দীপনার মাধ্যমে যে কোনো সুযোগ অসাধারণ সফলতার দ্বার খুলে দিতে পারে। প্রত্যেকটি শিশু ও যুবকের জন্য তাদের বড় স্বপ্ন দেখার এবং নিজেদের সম্ভাবনাকে বাস্তবে রূপায়িত করার সুযোগ থাকা উচিত—এমন বক্তব্যও দিয়েছেন তিনি।
এর আগে, লিঙ্গ সমতা এবং জীবন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিসেফ ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণ করেছেন মান্ধানা। ইউনিসেফ-এর ‘প্রমিস টু চিলড্রেন’ প্রচারাভিযানকেও সমর্থন জানিয়েছেন তিনি। অর্জুন পুরস্কারপ্রাপ্ত এই ক্রিকেটার সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। হরমনপ্রীত কৌর অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার পর স্মৃতির নাম নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। মাঠে সফলতার পাশাপাশি, সমাজের উন্নয়নে তাঁর এই নতুন ভূমিকা বিশেষ গুরুত্ব বহন করছে।