বিশ্বব্যাপী একটি বড় প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে মাইক্রোসফ্ট। প্রতিষ্ঠানটির অনলাইন পরিষেবাগুলি—যেমন আউটলুক, মাইক্রোসফ্ট টিমস, ওয়ার্ড, এক্সেল এবং ওয়ানড্রাইভ—ব্যবহারে বাধার সম্মুখীন হয়েছে লাখ লাখ গ্রাহকের। ভারত সহ মোট ৭৪টি দেশ ও অঞ্চলে এ সমস্যা রিপোর্ট করা হয়েছে, যা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাজকে অচল করে দিয়েছে। এমনকি এর প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকে শুরু হওয়া এই বিভ্রাট শুক্রবার, ১৩ নভেম্বর পর্যন্ত পুরোপুরি সমাধান হয়নি। পরিস্থিতি মোকাবেলায় বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থার জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পরিষেবা বিভ্রাটের খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বহু মানুষ আউটলুকের ইনবক্স খুলতে পারছিলেন না, আবার অনেকেই ইমেল পাঠাতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। কর্মক্ষেত্রে যোগাযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস হিসেবে মাইক্রোসফ্ট টিমসও বিপর্যস্ত হয়েছে।মসও বহু ব্যবহারকারীর কাছে অচল হয়ে পড়ে। বিভ্রাটের মাত্রা কতটা ব্যাপক ছিল, তা স্পষ্ট হয় ‘ডাউনডিটেক্টর’-এর পরিসংখ্যানে। পরিষেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ জানাতে গিয়ে এক সময় প্রায় ১ লক্ষ ৩০ হাজার ব্যবহারকারী ওই ওয়েবসাইটের দ্বারস্থ হন। ভারতীয় সময় রাত সাড়ে ১১টার পর থেকেই সমস্যার কথা বেশি করে সামনে আসতে শুরু করে।
মাইক্রোসফ্টের সেবা ব্যবহার করে বিভিন্ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দফতরগুলো এই ঘটনায় সমস্যায় পড়েছে। কারণ, বর্তমানে ইমেল আদান-প্রদান, অনলাইন বৈঠক, গুরুত্বপূর্ণ নথি তৈরী ও সংরক্ষণ এবং অফিসিয়াল তথ্য বিনিময়ের জন্য মাইক্রোসফ্ট ৩৬৫-এর ওপর নির্ভরশীল। ফলে একটি পরিষেবায় সমস্যা হলে এর প্রভাব অন্যান্য ক্ষেত্রে পড়তে পারে। আউটলুক ও টিমসের পাশাপাশি ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভ, শেয়ারপয়েন্ট এবং মাইক্রোসফ্ট কোপাইলটের মতো অন্যান্য পরিষেবাগুলিতেও বিঘ্ন ঘটে। কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ওপেনএআই ও অ্যানথ্রপিক মাইক্রোসফ্ট ৩৬৫ কানেক্টর ব্যবহারে সমস্যা হয়েছে বলেও জানিয়েছেন।
কিন্তু এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো? মাইক্রোসফ্টের প্রাথমিক তদন্তে দেখা গেছে, কোম্পানির পরিকাঠামোর একটি কনফিগারেশন পরিবর্তনের কারণেই এই বিপত্তি জন্ম নিয়েছে। ওই পরিবর্তনের কারণে কিছু সার্ভারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। তৈরি হয়। এক সময় সেগুলি স্বাভাবিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। পরিস্থিতি সামাল দিতে ব্যবহারকারীদের অন্য সার্ভারে স্থানান্তরিত করা হলে সেই সার্ভারগুলির উপরেও চাপ বাড়তে থাকে। ফলে সমস্যাটি আরও জটিল হয়ে ওঠে।
বিভ্রাটের কারণ খুঁজে বের করার সাথে সাথে পরিষেবাগুলো পুনরুদ্ধারে কাজ করে চলেছেন সংস্থার ইঞ্জিনিয়ারদের টিম। তবে এই পরিস্থিতিতে নতুন একটি জটিলতা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো পুনরায় চালু করার পর ব্যবহৃত ট্রাফিক ফিরে আসতেই দেখা যাচ্ছে, কিছু সার্ভার আবারও অকার্যকর হয়ে যাচ্ছে। ফলে একই সমস্যা বারবার আবারও সামনে আসছে। এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য একদিকে সার্ভারের ওপর চাপ হ্রাস করা হচ্ছে, অন্যদিকে ব্যবহারকারীদের বিকল্প সার্ভারে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পূর্ববর্তী সফটওয়্যার কনফিগারেশন পুনরুদ্ধার করার তৎপরতা চলছে। পাশাপাশি, প্রযুক্তিবিদরা পরিকাঠামোর সক্ষমতা বৃদ্ধির জন্যও প্রচেষ্টা চালাচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের জটিল প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পরিষেবা পুনরুদ্ধারের সময় নতুন কোনও সমস্যা সৃষ্টি না হওয়া নিশ্চিত করা। সার্ভার যখন সচল হয়ে যায়, এর মানে এই নয় যে সমস্ত পরিষেবা তৎক্ষণাৎ আবার স্বাভাবিক হয়ে যাবে। অ্যাপ্লিকেশনগুলোর পুনরায় সংযোগ স্থাপন, তথ্য আদান-প্রদান এবং ডেটা সিঙ্ক্রোনাইজ হতে কিছুটা সময় লাগে। ফলে, কোনো পরিষেবা চালু হওয়ার পরও কিছু ব্যবহারকারীর সাময়িক সমস্যা হতে পারে। মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিভ্রাটের পেছনে সাইবার হামলার কোনও প্রমাণ নেই। বর্তমানে এটি মূলত অবকাঠামোগত ত্রুটি এবং কনফিগারেশনজনিত সমস্যার ফলাফল বলে মনে করা হচ্ছে।
এই প্রযুক্তিগত বিপর্যয়ের প্রভাব ভারতের বিমান পরিবহন ব্যবস্থাতেও দেখা দিয়েছে। শুক্রবার সকালে দিল্লি থেকে স্পাইসজেটের পুণে, লেহ এবং মুম্বইগামী তিনটি বিমান বাতিল করা হয়। পাশাপাশি, দ্বারভাঙা ও মুম্বইগামী আরও দুই বিমানের যাত্রা বিলম্বিত হয়েছে। তবে এয়ার ইন্ডিয়া জানায় যে, মাইক্রোসফ্টের সমস্যার কারণে তাদের বিমান পরিচালনায় কোনো বাধা সৃষ্টি হয়নি। যাত্রীদের সাথে যোগাযোগ রাখার জন্য তাদের ইমেল পরিষেবা সাময়িকভাবে বিকল্প পথে পরিচালিত করা হয়েছিল।
মাইক্রোসফ্টের এই বিপর্যয় আবারো বিশ্বজুড়ে প্রযুক্তি পরিকাঠামোতে অতিরিক্ত নির্ভরশীলতার ঝুঁকি উন্মোচন করেছে। বর্তমানে অনেক প্রতিষ্ঠান তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য কিছু নির্দিষ্ট প্রযুক্তি সংস্থার পরিষেবায় নির্ভর করে। তাই, সেই সংস্থার পরিকাঠামোয় সামান্যতম ত্রুটি দেখা দিলেও, তার প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। প্রান্তে। তাই বিকল্প যোগাযোগ ব্যবস্থা এবং নিজস্ব জরুরি প্রযুক্তিগত পরিকাঠামো তৈরি রাখার প্রয়োজনীয়তা নতুন করে আলোচনায় উঠে এসেছে। এদিকে, মাইক্রোসফ্ট এখনও জানায়নি ঠিক কতক্ষণে সমস্ত পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে। ফলে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের অপেক্ষা, কবে কাটবে এই প্রযুক্তিগত অচলাবস্থা।