গঙ্গা আর্ট গ্যালারিতে হরেন দাসের শিল্পকর্মের অনন্য প্রদর্শনী

গত ১৮ নভেম্বর, কলকাতার গঙ্গা আর্ট গ্যালারিতে একটি বিশেষ চিত্রপ্রদর্শনীর উদ্বোধন হলো, যেখানে প্রখ্যাত শিল্পী হরেন দাসের অসাধারণ শিল্পকর্ম কেন্দ্রীয় ভুমিকা পালন করছে। শিল্পীর সৃষ্টির অনন্যতা, শিল্প ভাবনা এবং শৈল্পিক নিপুণতার একটি চমকপ্রদ প্রর্দশনী এ প্রদর্শনীর বিশেষত্বকে বৃদ্ধি করেছে।

এই প্রদর্শনীর পরিকল্পনা ও বিন্যাসের দায়িত্বে ছিলেন শ্রী সৌগত চট্টোপাধ্যায়। তাঁর কৌশলগত পরিকল্পনার মাধ্যমে হরেন দাসের শিল্পকর্মগুলো নতুন করে দর্শকের সামনে উপস্থাপিত হয়েছে। প্রতিটি চিত্রের মধ্যে শিল্পীর নিজস্ব দৃষ্টিভঙ্গি, সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং অসাধারণ সৃজনশীলতা বেষ্টিত হয়েছে, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পসমালোচক শ্রী প্রণব রঞ্জন রায়, শ্রী জ্যোতির্ময় ভট্টাচার্য এবং শিল্পী হরেন দাসের সুপুত্র শ্রী চন্দন দাস। তাঁদের উপস্থিতি প্রদর্শনীর মূল্যায়ন ও গুরুত্বকে আরও উজ্জ্বল করে তুলেছে। হরেন দাসের শিল্পকর্ম ভারতীয় শিল্পের একটি বিশেষ অংশ হিসেবে পরিচিত। চিত্রকলার জগতে এক স্বতন্ত্র পরিচয়ের অধিকারী।

তাঁর সৃষ্টির প্রতিটি রেখা, ছায়া ও বিন্যাসে ধরা পড়ে এক অনন্য শিল্পবোধ। এই প্রদর্শনী শুধু তাঁর শিল্পকর্মের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগই নয়, বরং তাঁর সৃষ্টিশীল জগতকে আরও গভীরভাবে উপলব্ধি করার এক বিশেষ অভিজ্ঞতা। শিল্পপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষের কাছে এই প্রদর্শনী নিঃসন্দেহে এক আকর্ষণীয় শিল্প-আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *