এই প্রতিযোগিতা ২৬ ও ২৭ শে ডিসেম্বর,২০২৫ এ বনশ্যামনগর অঞ্চলের শিবনগর মোক্ষদা সুন্দরী বিদ্যামন্দিরের মাঠে হয়েছে।এবছর এই খেলা পরিচালনার দায়িত্বে ছিল পাথর প্রতিমা পূর্ব চক্র,কাকদ্বীপ মহকুমার আটটি চক্রের প্রথম স্থান অধিকার করে আসা ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল দৌড়,লং জাম্প,হাই জাম্প,আলু দৌড়, যোগাসন, জিমন্যাস্টিক,ফুটবল ছোড়া সহ বিভিন্ন ইভেন্টে।তারা তাদের সেরাটা দিয়েছে এই প্রতিযোগিতায়।স্থানীয় বিধায়ক সমীর কুমার জানা সহ বিভিন্ন চক্র থেকে আগত সম্মানীয় গুনী মানুষদের উপস্থিতে এই প্রতিযোগিতা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।
কাকদ্বীপ মহকুমা ক্রীড়া কমিটির যুগ্ম সম্পাদক উমাপদ মাইতি ও স্বপন সর্দার মহাশয় সহ অন্যান্য শিক্ষক মহাশয়রা খুব সুন্দর ভাবে এই খেলা পরিচালনা করেছেন।
সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ অনুমোদিত “আলোর দিশা” প্রতিষ্ঠানের তিন জন ছাত্রছাত্রীরা-
“ক” বিভাগ বালিকা অঙ্কনা গিরি দ্বিতীয় (পাথর প্রতিমা পূর্ব চক্র),
“খ” বিভাগ বালক ঋক জানা প্রথম (পাথর প্রতিমা পূর্ব চক্র),
“গ” বিভাগ বালক সৌমজিৎ দাস প্রথম (পাথর প্রতিমা চক্র)- এবছর যোগাসন বিভাগে জেলায় খেলতে যাচ্ছে।
প্রতিষ্ঠানের কর্নধার সাত্যকী পাহাড়ী জানিয়েছেন “এই প্রথম পাথর প্রতিমা পূর্ব চক্র থেকে কেউ যোগাসনে জেলায় খেলতে যাচ্ছে”। তিনি আশাবাদী এই ছেলেমেয়েরা জেলায় ভালো ফল করবে।