ওম আর্ট ও যোগাস্কুল: প্রতিযোগিতা ও প্রদর্শনীর মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ

কলকাতা জেলার উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত জেলা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা ইতিমধ্যে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে এবং এটি সফলতার সাথে সম্পন্ন হয়েছে। গত ৬ই ডিসেম্বর শনিবার দুপুর ৩টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুইশত প্রতিযোগী, বিভিন্ন বয়সের ছোট-বড়, ট্র্যাডিশনাল ও রিদমিক যোগাসনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে “ওম আর্ট এবং যোগাস্কুল” তাদের দক্ষতার প্রদর্শন করেন। প্রতিযোগীদের হাতে মডেল এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়।এরপর, ৭ই ডিসেম্বর রবিবার সকাল ১১টায় বিবেকানন্দ যুবক সংঘ রোটারি ক্লাবের মা প্রকল্পের উদ্যোগে Cossipar Institution School এর সুবিধাবঞ্চিত ছাত্রদের জন্য একটি ব্যতিক্রমী যোগা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ওম আর্ট এবং জোগাস্কুলের অধ্যক্ষ অমর সাহাকে শিক্ষক সাংস্কৃতিক পুরস্কার প্রদান করা হয়।ওম আর্ট এবং যোগাস্কুলের সহযোগিতায় ২০এপ্রিলে, রবিবার আদ্দাপীঠ আশ্রমে শিশুদের জন্য একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৪ ডিসেম্বর ২০২৫ রবিবার, আবারও ওম আর্ট স্কুলের উদ্যোগে বয়সভিত্তিক অন্তঃঅঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো স্থান অর্জন করবে, তাদেরকে ২১ ডিসেম্বর স্কুলে পুরস্কৃত করা হবে।২৩শে ডিসেম্বর ২০২৫ তারিখে মধ্য শিক্ষা পরিষদের উদ্যোগে স্কুল পর্যায়ে একযোগে যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় ওম আর্ট এবং যোগাস্কুলের ছাত্রীরা অংশ নিয়ে উল্লেখযোগ্য ফলাফল প্রদর্শন করে। নীলাঞ্জনা মন্ডল প্রথম স্থান অধিকার করেন, বিজিতা হালদার দ্বিতীয় এবং সংগীতা নাথ তৃতীয় স্থান অর্জন করেন। ওম আর্ট এবং যোগাস্কুলের এই ক্রমাগত প্রচেষ্টা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *