লেকটাউন গুরুধামে নিতাই উৎসব: নৃত্য-নাট্যে মুগ্ধ ভক্তসমাজ

গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে, লেকটাউন গুরুধাম মন্দিরে শ্রী নিতাই প্রভুর ৫৫৩তম আবির্ভাব তিথি উদ্‌যাপন উপলক্ষে একটি দৃষ্টিনন্দন নিতাই উৎসব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ‘সুর লহরী’-কে আমন্ত্রণ জানানো হয়, এবং নিতাই প্রভুর কৃপায় একটি অসাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে নবদ্বীপ লীলা ও বৃন্দাবন লীলা নৃত্য এবং ভাষ্যের মাধ্যমে অত্যন্ত চিত্তাকর্ষকভাবে উপস্থাপিত হয়েছে। সমস্ত নৃত্যের নির্দেশনা ও যশোদা মায়ের ভুমিকা পালন করেছেন রত্নমণি ঝুমুর ঘোষ। অন্যান্য উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে ছিল কৃষ্ণরূপে গুঙ্গুন রায়, শ্রী রাধিকার রূপে উজ্জ্বয়িনী সিংহা, এবং জগাই ও মাধাই চরিত্রে রাঙনা মণ্ডল ও অঙ্গনা মণ্ডল। সখী চরিত্রে অভিনয় করেছেন তুষি নাগ, রোজি বিশ্বাস, এবং স্নেহা সাহা। ভাষ্য পাঠের দায়িত্ব পালন করেন ডেইজি ঘোষ।
অনুষ্ঠান শেষে, লেকটাউন গুরুধাম মন্দিরের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা প্রদান করা হয়। ভক্তিময় পরিবেশ এবং নিতাই প্রভুর কৃপায় এই অনুষ্ঠান উপস্থিত দর্শক ও ভক্তদের মনে গভীর ছাপ ফেলে। পুরো আয়োজনটিকে সুশৃঙ্খল ও হৃদয়স্পর্শী করতে সক্ষম হওয়া জন্য আয়োজকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *