টালা বারোয়ারি

দুর্গাপুজোর আর হাতে কটা দিন। এর মধ্যেই উদ্বোধন হয়ে গেলো টালা বারোয়ারি দুর্গোৎসবের। মহালয়ার দিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই পুজোর শুভ সূচনা করেন।
বছর বছর ধরে মানুষকে আনন্দ ও নতুন চমক দেওয়া টালা বারোয়ারি দুর্গোৎসব এবার ১০৫ বছরে পদার্পন করলো।
টালা বারোয়ারির এবারের থিম ‘ মধুসূদন ‘।
মধুবনী আর্ট দিয়ে এই প্যান্ডেল তৈরী হচ্ছে।এই প্যান্ডেলে সূর্যদেবের মূর্তি তৈরী করে ছট পুজোর মধুবনী শিল্পকলা ও তৈরী করা হয়েছে। মণ্ডপের মাথায় চট দিয়ে আস্তরণ করে তাতে নানা রকম আর্টও তৈরী করা হয়েছে। মণ্ডপটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। কাপড়, লোহার কাজ ব্যবহার করে এই মণ্ডপটি তৈরী হচ্ছে। পুরো মণ্ডপটিই রঙিনতা ও সুষ্ঠ শিল্পকলা দিয়ে তৈরী হয়েছে। এমনকি মাতৃ প্রতিমার মুখের আদল ও মধুবনী শিল্পের ছোঁয়ায় তৈরী হয়েছে।
টালা বারোয়ারি কি এবার দর্শকদের আকৃষ্ট করতে পারবে এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *