টেলিকম সেক্টরে জিওর সাফল্য এবং পানীয় জল ও কোল্ড ড্রিংকসের বাজারে ‘ক্যাম্পা কোলা’র অভাবনীয় সাফল্যের পর এবার আইসক্রিমের ব্যবসায় সরাসরি পা রাখল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স রিটেইল (RCPL)। সংস্থার নতুন ব্র্যান্ড ‘বোম্বে ক্রিমারি’ (Bombay Creamery) নামে বাজারে লঞ্চ করা হয়েছে। সবচেয়ে বড় চমক হলো এর শুরুতেই দাম রাখা হয়েছে মাত্র ১০ টাকা।
মাত্র ১০ টাকা থেকে কাপ, কোন, বার এবং স্টিক ফরম্যাটে পাওয়া যাবে।
কোয়ালিটি ও উপাদান: কৃত্রিম ফ্যাট বা ভেজিটেবল অয়েলের বদলে খাঁটি ডেয়ারি ক্রিম এবং দুধ ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা।
প্রথম ধাপে এটি পশ্চিম ভারতে লঞ্চ করা হলেও দ্রুত সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রথাগত ভ্যানিলা ও চকোলেটের পাশাপাশি সল্টেড ক্যারামেল, মাচা এবং তিরামিসুর মতো ট্রেন্ডি স্বাদও মিলবে।
রিলায়েন্সের এই আগ্রাসী মূল্য নির্ধারণ কৌশলের (Aggressive Pricing) কারণে আমূল, কোয়ালিটি ওয়ালস এবং মাদার ডেয়ারির মতো বহু পুরোনো ব্র্যান্ডের বাজারে তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হতে চলেছে। সংস্থাটি তাদের নিজস্ব বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং স্থানীয় দোকানগুলোতে ফ্রিজার বসিয়ে খুব দ্রুত সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে পণ্য পৌঁছে দেবে।