প্রতিভার উজ্জ্বল সন্ধ্যায় ‘জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট’

৫ই জুলাই ২০২৬, ‘প্রতিভা তোমার, মঞ্চ আমাদের’— এই মূলমন্ত্রকে মেনে ‘জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট’-এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে এক মনোমুগ্ধকর রবীন্দ্র-নজরুল সন্ধ্যায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলকাতার মৌলালি যুবকেন্দ্রে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠান দক্ষতার সাথে পরিচালনা করেন ট্রাস্টের সম্পাদক শ্রীমতি স্বর্ণলতা সরকার এবং শ্রীমতি সোমী সরকার।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অনুমোদিত শিক্ষিকা ও পরীক্ষক, যথাৎ কত্থক নৃত্যশিল্পী রত্নমণি ঝুমুর ঘোষ। তাঁর শুভহস্তে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নৃত্য এবং সঙ্গীতের মাধ্যমে বহু নবীন ও প্রতিভাবান শিল্পী তাঁদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক দক্ষতার প্রমাণ রাখতে সক্ষম হন। ট্রাস্টের উদ্যোগে নতুন প্রতিভাদের সামনে আসার এই প্রচেষ্টাটি উপস্থিত দর্শকদের প্রশংসা অর্জন করে।

এই অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল প্রধান অতিথি রত্নমণি ঝুমুর ঘোষ মহাশয়াকে উত্তরীয়, ব্যাজ এবং স্মারক দিয়ে আন্তরিকভাবে সংবর্ধনা জানানো। সার্বিকভাবে অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সম্পাদক শ্রীমতি স্বর্ণলতা সরকারের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করার পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের উদ্দেশ্যে ‘জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট’-এর এই প্রচেষ্টা সবক্ষেত্রে মানুষের মনে স্থায়ী প্রভাব ফেলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *