ভারতের ইতিহাসের সবচেয়ে বড় আইপিও! ৩০,২০২ কোটি টাকা তোলার প্রস্তুতিতে জিও প্ল্যাটফর্মস

ভারতীয় শেয়ার বাজারে ইতিহাস গড়তে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের টেলিকম ও ডিজিটাল জায়ান্ট জিও প্ল্যাটফর্মস। ব্লুমবার্গের একটি নতুন প্রতিবেদন অনুসারে, কোম্পানিটি তাদের বহুচর্চিত আইপিও বাজারে আনার চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই আইপিওর মাধ্যমে প্রায় ৩০,২০০ কোটি টাকা (প্রায় ৩.৫ বিলিয়ন ডলার) তোলার পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদন সূত্রে খবর, এই আইপিও-র জন্য প্রতি শেয়ারের সম্ভাব্য প্রাইস ব্যান্ড ১,০৬৫ টাকা থেকে ১,১১৯ টাকা পর্যন্ত নির্ধারণ করা হতে পারে। সর্বোচ্চ প্রাইস ব্যান্ড (Upper Band) অনুযায়ী হিসাব করলে, সম্পূর্ণ পাবলিক অফারটির বাজার মূল্য বা ইস্যু সাইজ হবে প্রায় ৩০,২০২ কোটি টাকা। এর মাধ্যমে পুরো জিও প্ল্যাটফর্মের কর্পোরেট মূল্যায়ন (Valuation) ধরা হয়েছে প্রায় ১০.৩ লক্ষ কোটি টাকা (বা প্রায় ১০৭ বিলিয়ন মার্কিন ডলার)। এর আগে হুন্দাই মোটর ইন্ডিয়ার (Hyundai Motor India) আইপিও রেকর্ড ভেঙে এটি দেশের বৃহত্তম আইপিও-র তকমা পেতে চলেছে।

বিনিয়োগকারীদের জন্য এই আইপিও খুব শীঘ্রই খোলা হতে পারে বলে বাজারে জোর জল্পনা চলছে:

অ্যাঙ্কর ইনভেস্টরদের জন্য ওপেন: ১৯ অক্টোবর, ২০২৬
পাবলিক সাবস্ক্রিপশন শুরু: ২১ অক্টোবর, ২০২৬
আইপিও বন্ধ হওয়ার তারিখ: ২৩ অক্টোবর, ২০২৬
শেয়ার বাজারে সম্ভাব্য তালিকাভুক্তি (Listing): ২৮ অক্টোবর, ২০২৬ (দীপাবলির উৎসবের ঠিক আগে)

শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, এই আইপিও থেকে সংগৃহীত বিরাট পরিমাণের মূলধনের একটি বড় অংশ মূল সংস্থা রিলায়েন্স जियो ইনফোকম (RJIL)-এর কর্পোরেট ঋণ পরিশোধ করতে এবং ফাইভ-জি (5G) পরিকাঠামো সহ ডিজিটাল প্রযুক্তির পরবর্তী প্রজন্মের সম্প্রসারণে ব্যবহার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *