বিশ্বসাহিত্যে নতুন একটি নজির স্থাপন করল হিমালয়ের দেশ ভুটান। মাত্র ৯ ঘণ্টার মধ্যে ১০৮টি পবিত্র বৌদ্ধ স্তূপ নির্মাণ ও তাদের অভিষেকের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে এই দেশটি।
২০২৬ সালের ১ নভেম্বর, ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি (GMC)-তে এই ঐতিহাসিক কার্যক্রম সম্পন্ন হয়। ভোর ৩টা থেকে শুরু হওয়া এই উদ্যোগে, ২০ থেকে ২৩ জনের ওই বিভিন্ন স্বেচ্ছাসেবক দল একত্রে কাজ করে মাত্র ৯ ঘণ্টার মধ্যে ১০৮টি স্তূপ নির্মাণ ও অভিষেকের কাজ শেষ করেন।
ভুটান ব্রডকাস্টিং সার্ভিসের সরাসরি সম্প্রচারে GMC-র গভর্নর ড. লোটে শেরিং এই অসাধারণ সাফল্যের কথা ঘোষণা করেন। ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিক ঐতিহ্য, স্বেচ্ছাসেবা এবং সম্মিলিত প্রচেষ্টার একটি অনন্য প্রদর্শন হিসেবে এই উদ্যোগ চিহ্নিত হয়েছে। বৌদ্ধ ঐতিহ্যের পবিত্র সংখ্যা ১০৮-কে ভিত্তি করে ভুটানের এই নিদর্শন বিশ্বজুড়ে দেশটির সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়কে নতুন আলোচনায় নিয়ে এসেছে।কে।