বিয়ের মরশুমের ঠিক প্রাক্কালে দেশের বুলিয়ন বাজারে যে দরপতনের ধারা শুরু হয়েছে, তা সাধারণ ক্রেতা ও মধ্যবিত্তের মনে একটাই বড় প্রশ্ন তুলেছে— “সোনা কি আরও সস্তা হবে?” আন্তর্জাতিক কমোডিটি বাজার এবং টেকনিক্যাল অ্যানালিসিস বলছে, স্বল্পমেয়াদে হলুদ ধাতুর ওপর বিয়ারিশ বা নিম্নমুখী চাপ বজায় থাকলেও, এর একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে স্থায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমান বাজার দর এক নজরে (নভেম্বর ১৮, ২০২৬):
কলকাতায় বুলিয়ন মার্কেটের সাম্প্রতিক খুচরা দর অনুযায়ী:
২৪ ক্যারেট সোনা (পাকা সোনা – ৯৯.৯% শুদ্ধতা): প্রতি ১০ গ্রাম প্রায় ১,৩৩,২৬০ টাকা।
২২ ক্যারেট সোনা (গহনার সোনা – ৯১৬ শুদ্ধতা): প্রতি ১০ গ্রাম প্রায় ১,২২,১৬০ টাকা।
১৮ ক্যারেট সোনা: প্রতি ১০ গ্রাম প্রায় ৯৯,৯৫০ টাকা।
সোনা কি আরও সস্তা হতে পারে?
বাজারের বর্তমান চালচিত্র এবং আর্থিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী সোনা আরও সস্তা হওয়ার সম্ভাবনা বা তার সীমানা নির্ভর করছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর:
আন্তর্জাতিক স্পট বাজারে সোনা বর্তমানে $৩,৮৫০–$৩,৮৭০ এর যে ক্রুশাল সাপোর্ট জোনের কাছাকাছি অবস্থান করছে, যদি এই স্তরটি ভেঙে নিচে নামে, তবে পতন তরান্বিত হয়ে $৩,৭৮০–$৩,৮০০ বা তারও নিচে নামতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে দেশীয় বাজারেও।
এমসিএক্স (MCX) ফিউচার্সে সোনা যদি তার তাত্ক্ষণিক সাপোর্ট জোন (₹১,২৮,৫০০ – ₹১,২৯,০০০) ধরে রাখতে ব্যর্থ হয়, তবে পতন আরও গভীর হয়ে আরও নিচের লেভেলে নামতে পারে।
মার্কিন ফেডারেল রিজার্ভের (US Fed) মুদ্রানীতি এবং চড়া সুদের হারের সম্ভাবনা যতদিন বজায় থাকবে, ততদিন সোনা বড় ধরনের বুলিশ বা ঊর্ধ্বমুখী লাফে যাওয়ার জায়গা কিছুটা সীমিত রাখছে। ফলে এক ঝটকায় খুব বেশি দাম বাড়ার সম্ভাবনা কম, বরং দরপতন বা কারেকশনের এই পর্যায়টি আরও কিছুদিন দীর্ঘায়িত হতে পারে।
দাম কমার মূল কারণসমূহ:
১. শক্তিশালী মার্কিন ডলার ও ইল্ড: মার্কিন ডলার ইনডেক্স এবং ট্রেজারি ইয়েল্ড চাঙ্গা থাকায় বিনিয়োগকারীরা নন-ঈল্ডিং অ্যাসেট (যেমন সোনা) থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিচ্ছেন।
২.বিশ্ব বাজারে দীর্ঘ সময় ধরে উচ্চ দাম বজায় থাকার পর বড় বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় (Profit Booking) বাজারে শর্ট-টার্ম কারেকশন দেখা দিয়েছে।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সাপোর্ট জোনগুলোর আশপাশে সোনা যদি স্থিতিশীল হয় (Base Formation), তবে সেটি হবে লং-টার্ম বা মাঝারি মেয়াদের জন্য একটি ভালো এন্ট্রি পয়েন্ট। কেনাকাটার সময় অবশ্যই জহুরির থেকে হলমার্ক (Hallmark) সার্টিফিকেট এবং সঠিক মেকিং চার্জ যাচাই করে নেবেন।