গ্যালারি ৮৮-এ অজিত চক্রবর্তীর শিল্পস্মরণ, প্রকাশিত ‘Sculpting Silence’

২০ নভেম্বর ২০২৬ তারিখে কলকাতার গ্যালারি ৮৮-এ শুরু হলো একটি বিশেষ ভাস্কর্য প্রদর্শনী। প্রখ্যাত ভাস্কর অজিত চক্রবর্তীর শিল্পকর্ম এবং সৃজনশীলতার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই প্রদর্শনিটি শিল্পপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন হয়ে উঠেছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সন্দীপ কুমার চক্রবর্তী, বিশিষ্ট ভাস্কর অজিত চক্রবর্তীর স্ত্রী কল্পনা চক্রবর্তী এবং প্রদর্শনীর কিউরেটর অধ্যাপক সুতনু চট্টোপাধ্যায়। তাঁদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি বিশেষ মর্যাদা ও গুরুত্ব অর্জন করে।

এই অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল ‘Sculpting Silence — The Forgotten Saga of Ajit Chakraborty’ নামক গ্রন্থের প্রকাশ। অধ্যাপক সুতনু চট্টোপাধ্যায়ের সম্পাদিত এই বইটি শিল্পী অজিত চক্রবর্তীর জীবন ও তাঁর শিল্পকর্মের বিভিন্ন দিক তুলে ধরেছে।র শিল্পীসত্তার বিভিন্ন দিককে নতুনভাবে পাঠকের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।

ভাস্কর্যের ভাষায় নীরবতা, অনুভূতি ও সৃজনশীলতার যে অনন্য প্রকাশ ঘটে, অজিত চক্রবর্তীর শিল্পকর্ম সেই শিল্পভাষারই এক স্বতন্ত্র পরিচয় বহন করে। প্রদর্শনী ও গ্রন্থপ্রকাশ—এই দুই উদ্যোগের সম্মিলিত আয়োজনের মধ্য দিয়ে তাঁর শিল্পসাধনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি শিল্প-ইতিহাসে তাঁর অবদানকে পুনরায় আলোচনার কেন্দ্রে নিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *