মুম্বইয়ের পুরস্কার টেলর সুইফটের ঝুলিতে, তিনি কি আদৌ জানেন?

আন্তর্জাতিক সংগীতজগতে আরও এক সম্মান জুড়ল টেলর সুইফটের মুকুটে। দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (DPIFF) ২০২৬-এ তাঁকে ‘ইন্টারন্যাশনাল আর্টিস্ট অফ দ্য ইয়ার’ হিসেবে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা। এই ঘোষণা সবার সামনে আসার পর, ভারতীয় সুইফট ভক্তরা আনন্দে উদ্বেলিত হয়েছেন।

আয়োজনকারীরা জানিয়েছেন, সংগীত, গীত রচনা, লাইভ পারফরম্যান্স এবং বিশ্বব্যাপী সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে টেলর সুইফট বিনোদন জগতে অসাধারণ অবদান রেখেছেন। এই সম্মানটি তাঁর সৃজনশীলতা ও শিল্পী স্বত্তার স্বীকৃতি হিসেবেই দেওয়া হচ্ছে। তবে ঘোষণা করার পর থেকেই প্রধান প্রশ্ন হলো, টেলর কি পুরস্কার গ্রহণের জন্য মুম্বইতে আসবেন? ঘোষণায় ২০ নভেম্বর ২০২৬ এর তারিখ উল্লেখ থাকলেও, এখনও তাঁর উপস্থিতি বা পুরস্কার গ্রহণের ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে ভারতীয় ভক্তদের উত্তেজনা বেড়ে চলেছে।

এটি পরিষ্কার যে, এই সম্মানের ঘোষণার সঙ্গে সঙ্গে টেলরের ভারত সফরের বিষয়টি ভক্তদের মনে আরও বেশি সংশয় সৃষ্টি করেছে। সম্মান ভারতের সরকারি ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ নয়। ১৯৬৯ সালে প্রবর্তিত সরকারি পুরস্কারটি ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান। DPIFF-এর পুরস্কার সম্পূর্ণ আলাদা একটি বেসরকারি চলচ্চিত্র উৎসবের স্বীকৃতি।ভারতীয় সিনেমার পথিকৃৎ দাদাসাহেব ফালকের নামাঙ্কিত এই সম্মান পপ সংগীতের আন্তর্জাতিক তারকার হাতে পৌঁছনোর খবরে তাই তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।

এখন দেখার, মুম্বইয়ের মঞ্চে সত্যিই কি দেখা মিলবে টেলর সুইফটের? আর দেখা মিললে, তাঁর পোশাকে কি থাকবে একটুখানি ভারতীয় ছোঁয়া?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *