বিতর্কের ঝড়ে বিপর্যস্ত এনভিডিয়া, কয়েক দিনেই ২০ বিলিয়ন ডলার খোয়ালেন জেনসেন হুয়াং

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার (Nvidia) সিইও জেনসেন হুয়াং সম্প্রতি ব্যক্তিগত বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন, যার ফলে একটি আর্থিক সংকট সৃষ্টি হয়েছে। বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর, তাঁর বিরুদ্ধে বিদেশি গুপ্তচরবৃত্তি সম্পর্কিত অভিযোগ আনা হয়েছে এবং সংস্থার পরিচালন বোর্ডের একটি স্বাধীন তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

এ অবস্থায়, প্রযুক্তি স্টকের মূল্য হ্রাস পাওয়ার ফলে, মাত্র কয়েক দিনের মধ্যে হুয়াং প্রায় ২০ বিলিয়ন ডলার সম্পদ হারিয়েছেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, গত সপ্তাহের শুরুতে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১৭১ বিলিয়ন ডলারেরও বেশি, তবে বৃহস্পতিবার তা কমে ১৫০.৯ বিলিয়ন ডলারে নেমে আসে। যদিও শুক্রবার মত কিছুটা ঘুরে দাঁড়ান, কিন্তু তাঁর মোট সম্পদ ছিল ১৫৪.৯ বিলিয়ন ডলার। সবচেয়ে বড় ধাক্কাটি আসে ৫ নভেম্বর, যেখানে একদিনেই তাঁর সম্পদের পরিমাণ ১৫.১ বিলিয়ন ডলার কমে যায়।

হুয়াং সম্প্রতি তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে জানান যে, এই আচরণটি তাঁর স্ত্রী ও সন্তানদের জন্য বেদনাদায়ক ছিল এবং এর জন্য কোনো অজুহাত তিনি গ্রহণ করেন না। তিনি কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন এবং পরিচালন পর্ষদ, অংশীদার ও শেয়ারহোল্ডারদের আস্থা পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে বিতর্কটি আরও চরম হয়ে উঠেছে বিদেশি গুপ্তচরবৃত্তির অভিযোগ সামনে আসার কারণে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হুয়াং এমন একজন ব্যবসায়িক নির্বাহীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন, যিনি মার্কিন কর্তৃপক্ষের সন্দেহভাজন বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত। কিছু প্রতিবেদনে ওই মহিলাকে সন্দেহভাজন চিনা গুপ্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও এসব দাবির পক্ষে প্রকাশ্যে কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি এবং চিন সরকারও এই অভিযোগগুলো অস্বীকার করেছে।
এদিকে, এনভিডিয়ার পরিচালন পর্ষদ একটি স্বাধীন তদন্তের কথা ঘোষণা করেছে। স্বাধীন পরিচালকদের একটি কমিটি বাইরের আইনি বিশেষজ্ঞদের সহায়তায় বিষয়টি বিশ্লেষণ করবে। সংস্থাটি জানিয়েছে, তাদের কাছে বর্তমানে এমন কোনো তথ্য নেই যা থেকে বোঝা যাবে যে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য বা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য ফাঁস হয়েছে। এ ছাড়া, পর্ষদ হুয়াংয়ের নেতৃত্বের ওপর আস্থাও প্রকাশ করেছে।

তবে, হুয়াংয়ের ব্যক্তিগত বিতর্ক শুরু হওয়ার আগেই প্রযুক্তি বাজারে ব্যাপক পতন শুরু হয়েছিল। গত সপ্তাহে এনভিডিয়াসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির কারণে বাজার থেকে প্রায় ২.৫ ট্রিলিয়ন ডলারের মূল্য মুছে গেছে। এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৪.৫ ট্রিলিয়ন ডলার হওয়ায়, শেয়ারের সামান্য পতনও ব্যাপক আর্থিক প্রভাব ফেলছে। সংস্থার প্রায় ৪ শতাংশ শেয়ারের মালিক হুয়াংয়ের ব্যক্তিগত সম্পদের উপরও এটি সরাসরি প্রভাব ফেলছে।

এখন প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হুয়াং কি শেষ পর্যন্ত নেতৃত্ব থেকে সড়ে দাঁড়াবেন? ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক জেফ্রি সোনেনফেল্ড তাঁর পদত্যাগের সম্ভাবনা ৫০ শতাংশ মনে করছেন, যখন অন্যদিকে কালশির পূর্বাভাস অনুযায়ী সেটা ২৫ শতাংশ। এই দুই অনুমানের মধ্যে পার্থক্যই পরিস্থিতির অনিশ্চয়তাকে প্রতিফলিত করছে।

বিশ্বের এআই শিল্পে এনভিডিয়ার ভূমিকা ও হুয়াংয়ের সাথে কোম্পানির নিবিড় সম্পর্কের কারণে এই পরিস্থিতি শুধুমাত্র ব্যক্তিগত বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। এখন বিনিয়োগকারীরা তদন্তের ফলাফল এবং পরিচালন পর্ষদের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *