একান্ত সাক্ষাৎকারে: শ্রীঅমরেশ সেন (সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রাধ্যক্ষ ও পরীক্ষক, “সংস্কৃতি বিচিত্রা”-র সাংবাদিক)
১।প্রশ্ন: ডাকনাম?
উত্তর: টুসু।
২।প্রশ্ন: প্রথম সঙ্গীত শিক্ষায় বেড়ে ওঠা?
উত্তর: চিত্তরঞ্জন।
৩।প্রশ্ন: প্রথম সঙ্গীত গুরু?
উত্তর: মা। (পরবর্তীতে—কালিকা প্রসাদ)
৪।প্রশ্ন: হঠাৎ লোকগানের দিকে ঝোঁক কেন?
উত্তর: কালিকা দার উৎসাহের জন্য।
৫।প্রশ্ন: সঙ্গীতশিল্পী না হলে কি হতেন?
উত্তর: প্রতিরক্ষা বিভাগে কাজ করতাম।
৬।প্রশ্ন: আপনার সঙ্গীতানুষ্ঠানে মাটির টানের Musical Instrument-এর প্রাধান্য কতটা?
উত্তর: অনেকটাই।
৭।প্রশ্ন: কেমন ধরনের গান শুনতে ও করতে ভালোবাসেন?
উত্তর: সবধরনের গান।
৮।প্রশ্ন: অনুষ্ঠানের কোনো স্মরণীয় ঘটনা?
উত্তর: একটা অনুষ্ঠানে যখন গানের মাধ্যমে “হরিবোল” বলেছিলাম, তখন দর্শক শ্রোতারা কেঁদেছিলেন।
৯।প্রশ্ন: জি বাংলার স্মরণীয় অভিজ্ঞতা?
উত্তর: মনসুর ফকিরের সঙ্গে গান গাওয়া।
১০।প্রশ্ন: জি বাংলার শিল্পী হিসেবে না লোকসঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়?
উত্তর: লোকসঙ্গীত শিল্পী হিসেবে।
১১।প্রশ্ন: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আপনি তো রবীন্দ্র গান ও Devotional Song-এ অনুপ্রাণিত ছিলেন, হঠাৎ লোকগানে কেন এলেন?
উত্তর: কালিকা দার জন্য।
১২।প্রশ্ন: আপনার সঙ্গীতানুষ্ঠানে পোশাক এইরকম হয় কেন?
উত্তর: আটপৌড়ে শাড়ি, কপালে লালটিপ, খোঁপা (কালিকা দা বলেছিলেন)।
১৩।প্রশ্ন: নবীন প্রজন্মের লোকশিল্পীদের মধ্যে কাদের গান শুনতে পছন্দ?
উত্তর: প্রেমাংশু ও সাত্যকি।
১৪।প্রশ্ন: আপনার পরবর্তী Generation কে কি লোকগানে উৎসাহিত করতে চান?
উত্তর: অবশ্যই।
১৫।প্রশ্ন: বর্তমানে যারা লোকগান নিয়ে বড় হতে চান তাদের জন্য কি বলবেন?
উত্তর: Rejection Handle করতে হবে।
১৬।প্রশ্ন: আপনার প্রাপ্ত পুরস্কারের মধ্যে স্মরণীয় কোনটা?
উত্তর: নিজের গানের জন্য OTT সেরা শিল্পী নির্বাচন।
১৭।প্রশ্ন: অভিনয় করতে চান?
উত্তর: না।
১৮।প্রশ্ন: Social Media কোনটাতে জনপ্রিয়?
উত্তর: Facebook Page-এ।
১৯।প্রশ্ন: কৃষ্ণ ভক্ত ও জগন্নাথ ভক্ত কবে থেকে?
উত্তর: খুব ছোট থেকে।
২০।প্রশ্ন: Mentor কালিকা প্রসাদের গান আপনাকে কতটা টানে?
উত্তর:”প্রাণের আরামমনের আনন্দআত্মার শান্তি”।
২১।প্রশ্ন: প্রিয় সঙ্গীতশিল্পী?
উত্তর: সুনিধি চৌহান।