স্পিড পোস্টের নিয়মে বড় বদল: ডকুমেন্টের সাথে অন্য কিছু পাঠালেই গুণতে হতে পারে দ্বিগুণ মাশুল!

নথি বা দরকারি কাগজপত্র পাঠানোর জন্য যারা নিয়মিত পোস্ট অফিসের স্পিড পোস্ট (Speed Post) পরিষেবা ব্যবহার করেন, তাঁদের জন্য জরুরি খবর। ভারতীয় ডাক বিভাগ (India Post) স্পিড পোস্টের নিয়ম ও মাশুল কাঠামোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।

প্রধান পরিবর্তন ও ‘ডাবল চার্জ’-এর নিয়ম

নথি (Document) বনাম পার্সেল (Parcel): খামের ভেতর যদি শুধু কাগজের নথি থাকে, তবেই সেটি ‘ডকুমেন্ট’ হিসেবে বুক করা হবে। কিন্তু কাগজের নথির সাথে পেন ড্রাইভ, চাবি, কার্ড বা অন্য কোনো জিনিস পাঠালে সেটিকে ‘পার্সেল’ হিসেবে গণ্য করা হবে।

পার্সেলের ক্ষেত্রে চার্জ ডকুমেন্টের চেয়ে অনেক বেশি হয়। ফলে সঠিক তথ্য না দিলে বা নিয়ম না মানলে আপনাকে সাধারণ ডকুমেন্টের তুলনায় প্রায় দ্বিগুণ বা তার বেশি মাশুল দিতে হতে পারে।

রেজিস্টার্ড পোস্টের একত্রীকরণ: আলাদা রেজিস্টার্ড পোস্ট (Registered Post) পরিষেবাকে এখন স্পিড পোস্টের সাথেই যুক্ত করা হয়েছে।

অতিরিক্ত সুবিধা ও গ্রাহক ছাড়

OTP ডেলিভারি: জালিয়াতি রুখতে এখন গ্রাহকের মোবাইলে আসা OTP যাচাই করার পরই জিনিস হাতে দেওয়া হবে।

পড়ুয়াদের জন্য ছাড়: ছাত্রছাত্রীরা স্পিড পোস্টের ক্ষেত্রে মাশুলে ১০% বিশেষ ছাড় পাবেন।

লাইভ ট্র্যাকিং: অনলাইন বুকিং, ডিজিটাল পেমেন্ট এবং এসএমেএস-এর মাধ্যমে লাইভ ট্র্যাকিংয়ের সুবিধাও যুক্ত করা হয়েছে।

পোস্ট অফিসে বুকিং করার সময় খামের ভেতর ঠিক কী রয়েছে, তা সঠিকভাবে জানান—নাহলে পার্সেল ক্যাটাগরির অধীনে বাড়তি টাকা কেটে নেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *