কোন্নগরে জাঁকজমকপূর্ণ “বিবেক ডান্স ফেস্টিভ্যাল”-এ নজর কাড়ল ‘সুর লহরী নৃত্যায়ন’

২৩ ও ২৪ মে, স্বামী বিবেকানন্দ ফাউন্ডেশন অফ আর্ট অ্যান্ড কালচারের উদ্যোগে কোন্নগরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো দুটি দিনব্যাপী চিত্তাকর্ষক “বিবেক ডান্স ফেস্টিভ্যাল”।
এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সারা ভারত থেকে প্রায় ২০০ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন। একক, ডুয়েট, ত্রয়ী এবং গ্রুপ — বিভিন্ন বিভাগের নৃত্য পরিবেশনা দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। ভারতীয় শাস্ত্রীয় ও সৃজনশীল নৃত্যের বৈচিত্র্যময়তা নিয়ে এই উৎসব একটি অনন্য সাংস্কৃতিক পরিবেশ তৈরি করে।
উক্ত অনুষ্ঠানে “সুর লহরী নৃত্যায়ন” নামক কেন্দ্র, যা সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অধিভুক্ত, ৪টি গ্রুপে মোট ৩২ জন অংশগ্রহণকারী কত্থক নৃত্য পরিবেশন করেন। তাঁদের অসাধারণ নৃত্যে মুগ্ধ হয়ে সকল কুশীলবদের হাতে তুলে দেওয়া হয় “বিবেক প্রেরণা অ্যাওয়ার্ড”। তদুপরি, সর্বভারতীয় পরীক্ষক এবং সেন্টার হোল্ডার রত্নমনি ঝুমুর ঘোষকে প্রদত্ত হয় বিশেষ সম্মান “বিবেক আচার্য সম্মান”।


স্বামী শ্রদ্ধানন্দপুরী মহারাজের থেকে এই সম্মান গ্রহন করে শিল্পীরা বেশ আনন্দিত ও গর্ববোধ করছেন।
আনুষ্ঠানিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা, যেমন, ড. মহুয়া মুখার্জী, ড. অর্কদেব ভট্টাচার্য, অর্ণব ব্যানার্জী, ড. সত্যজিৎ মহুল মুখার্জী, ড. সুমিত বসু, গৌরী দত্ত, ববি চক্রবর্তী, এবং দেবাশীষ বসু।
এত সফলতার সঙ্গে অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য ফেস্টিভ্যাল ডিরেক্টর দেবোপমা মুখার্জী, SVFAC ট্রেজারার চয়ন দাস ঠাকুর, এবং সেক্রেটারি অমিত কুমার ব্যানার্জী মহাশয়কে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।
শিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা মনে করেন, সাংস্কৃতিক চর্চা ও ভারতীয় নৃত্যকলার বিকাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *