রাত ১১টার পর ট্রেনে মিলবে না খাবার-জল, নিয়ম বদল IRCT

দূরপাল্লার ট্রেন যাত্রীদের জন্য এক বড়সড় নিয়মে বদল আনল আইআরসিটিসি (IRCTC)। এখন থেকে ট্রেনে রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্যান্ট্রি কারের (Pantry Car) সমস্ত পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

ফলে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যাত্রীরা চা, কফি, খাবার কিংবা পানীয় জলের মতো কোনো সুবিধাই আর পাবেন না।
রেল সূত্রের খবর, মূলত প্যান্ট্রি কারের গভীর পরিচ্ছন্নতা (Deep Cleaning), রক্ষণাবেক্ষণ এবং যাত্রীদের আরও স্বাস্থ্যকর ও হাইজেনিক খাবার পরিবেশন নিশ্চিত করতেই এই ৭ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে।

ভোগান্তি এড়াতে যাত্রীদের যা করণীয়:

ট্রেনের রাতের নিয়ম মেনে ১০টা থেকে ১০:৩০ টার মধ্যেই রাতের খাবার খেয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিকল্প ব্যবস্থা: যাদের রাতে দেরিতে ট্রেনে ওঠার কথা, তারা বাড়ি বা স্টেশন থেকে খাবার ও পর্যাপ্ত জলের বোতল সঙ্গে রাখুন।

প্রয়োজনে IRCTC-র ‘Food on Track’ অ্যাপের মাধ্যমে বড় স্টেশনগুলো থেকে রাত ১১টার আগেই খাবার বুক করে ডেলিভারি নিয়ে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *