বিদ্যুৎ খাতের টেকসই সম্প্রসারণ ও ব্যবসায়িক কাঠামো আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল আদানি পাওয়ার লিমিটেড (Adani Power Limited)। সংস্থাটি তাদের ১০টি সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থাকে (Wholly Owned Subsidiaries) মূল সংস্থার সঙ্গে একীভূত বা মার্জ করার সিদ্ধান্ত নিয়েছে। এই ঐতিহাসিক পদক্ষেপে সম্প্রতি ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT)-এর চূড়ান্ত অনুমোদন মেলেছে, যার বিস্তারিত বিবরণ স্টক এক্সচেঞ্জ ফাইলিয়াং প্রকাশ করা হয়েছে।
আদানি পাওয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বই এবং আহমেদাবাদ—উভয় এনসিএলটি বেঞ্চ থেকে এই একত্রীকরণ স্কিমের জন্য যাবতীয় আইনি অনুমোদন ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে।
এনসিএলটি মুম্বই বেঞ্চ গত ২৪ সেপ্টেম্বর ২০২৬-এ ‘বিদর্ভ ইন্ডাস্ট্রিজ পাওয়ার লিমিটেড’-এর একত্রীকরণের চূড়ান্ত নির্দেশ জারি করেছে। এর আগেই গত ৪ আগস্ট ২০২৬-এ আহমেদাবাদ বেঞ্চ বাকি ৯টি সহযোগী সংস্থার একত্রীকরণে অনুমোদন দিয়েছিল।
যে ১০টি সংস্থার মার্জার হচ্ছে:
১. বিদর্ভ ইন্ডাস্ট্রিজ পাওয়ার লিমিটেড
২. আদানি পাওয়ার দহেজ লিমিটেড
৩. কচ্ছ পাওয়ার জেনারেশন লিমিটেড
৪. রিমার্জেন্ট ফুয়েল ম্যানেজমেন্ট লিমিটেড
৫. মহান ফুয়েল ম্যানেজমেন্ট লিমিটেড
৬. ওড়িশা থার্মাল এনার্জি লিমিটেড
৭. কোরবা পাওয়ার লিমিটেড
৮. অনুপপুর থার্মাল এনার্জি (এমপি) প্রাইভেট লিমিটেড
৯. মির্জাপুর থার্মাল এনার্জি (ইউপি) প্রাইভেট লিমিটেড
১০. এমবেরিজা ইনফ্রা পার্ক লিমিটেড
যেহেতু এই ১০টি সংস্থাই আদানি পাওয়ারের সম্পূর্ণ মালিকানাধীন ছিল, তাই এই মার্জারের ফলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য নতুন কোনো শেয়ার ইস্যু করা হবে না। পুরনো সত্তাগুলির শেয়ার রদ (cancel) করা হবে।
এই স্কিমটির ‘অ্যাপয়েন্টেড ডেট’ নির্ধারিত হয়েছে ১ এপ্রিল, ২০২৫। বাকি প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেই সিদ্ধান্তটি পুরোপুরি কার্যকর হবে।
বিশ্লেষকদের মতে, ১০টি আলাদা সংস্থাকে একক ছাতার তলায় নিয়ে আসার ফলে আদানি পাওয়ারের প্রশাসনিক ও আইনি পরিচালনা ব্যয় এক ধাক্কায় অনেকটাই কমবে। এর পাশাপাশি একত্রিত ব্যালেন্স শিট সংস্থার ক্রেডিট প্রোফাইল এবং আর্থিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে, যা ভবিষ্যতে বিদ্যুৎ খাতে মূলধন বিনিয়োগ এবং সম্পদ ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করবে।