কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এ জায়গা পেল ‘আম্মা আরিয়ান’

ভারতীয় সিনেমা জগতে একটি গর্বের মুহূর্ত উদযাপন করছে। পরিচালক জন আব্রাহামের কাল্পনিক মালয়ালম ছবি ‘আম্মা আরিয়ান’ এবার ৭৯তম কান ফিল্ম ফেস্টিভ্যাল-এ বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে। এই বছর, ছবিটি ভারতের একমাত্র ফিচার ফিল্ম হিসেবে এই সম্মানজনক অবস্থান অর্জন করেছে।
১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘আম্মা আরিয়ান’ ভারতীয় সমান্তরাল চলচ্চিত্রের ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম। ছবিটি নির্মিত হয়েছিল ‘ওডেসা কালেক্টিভ’-এর সহায়তায়, যেখানে সাধারণ মানুষের ছোট ছোট দানেই এটির জীবন শুরু হয়। গ্রামের বিভিন্ন স্থানে ঘুরে নাটক, গান ও সিনেমার প্রদর্শনের মাধ্যমে ছবির বিষয়ে জনসাধারণের আগ্রহ সৃষ্টি করা হয়েছিল।পরবর্তীতে ২০০১-এ ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ‘এই চলচ্চিত্রটির স্থান হয়ে ভারতের সেরা দশটি ছবির তালিকায়।
ছবিটি একটি যুবকের কাহিনীর উপর আলোকপাত করে, যে তার বন্ধু মৃত্যুর সংবাদ তার বন্ধুর মায়ের কাছে পৌঁছে দিতে বের হয়। এই ব্যক্তিগত যাত্রা ধীরে ধীরে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে পরিণত হয়। ডকু-ফিকশন ঘরানায় নির্মিত এই সিনেমাটি সেই সময়ের কেরালার রাজনৈতিক পরিস্থিতির বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরে।
ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে ছবিটির পুনরুদ্ধার সম্পন্ন করা হয়েছে। মূল নেগেটিভের অভাব থাকায় কাজটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। শুধুমাত্র একটি সাবটাইটেলবিহীন প্রিন্টের সাহায্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ছবিটি নতুনভাবে পুনরুদ্ধার করা হয়েছে।
এই নির্বাচনের ফল কেবল একটি সিনেমা নয়, বরং বিশ্বজুড়ে ভারতীয় চলচ্চিত্রের ঐতিহ্য, গৌরব, ইতিহাস এবং সৃজনশীলতার অসাধারণ শক্তি নতুনভাবে উজ্জ্বল হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *