এশিয়ান গেমসে ভারতের পঞ্চম সোনা! মহিলাদের ট্র্যাপ ইভেন্টে চীনকে হারিয়ে ঐতিহাসিক জয় সুবেদার নীরুর

শিয়ান গেমসে ভারতীয় শুটারদের জয়যাত্রা অব্যাহত। মহিলাদের ট্র্যাপ ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে দেশকে পঞ্চম স্বর্ণপদক এনে দিলেন ভারতীয় সেনাবাহিনীর সুবেদার নীরু। ফাইনালের চূড়ান্ত লড়াইয়ে চীনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করে পোডিয়ামের শীর্ষে স্থান করে নেন তিনি।

ফাইনালে শুরু থেকেই অত্যন্ত একাগ্রতার সাথে নিশানা লাগান নীরু। চীনের প্রতিপক্ষকে পেছনে ফেলে তিনি দেশের নাম উজ্জ্বল করেন। ফাইনালে ৩০টি টার্গেটের মধ্যে ২৮টিতে নিখুঁত নিশানা লাগিয়ে স্বর্ণপদক জয় করেন ভারতীয় সেনাবাহিনীর নায়েব সুবেদার নীরু।এটি শুধু চলতি এশিয়ান গেমসে ভারতের পঞ্চম সোনা নয়, বরং শুটিং ট্র্যাপ বিভাগে দেশের জন্য এক অনন্য মাইলফলক।
নীরুর এই ঐতিহাসিক জয়ে দেশজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রীড়াপ্রেমী ও বিশিষ্টজনেরা তাঁর এই অবিস্মরণীয় সাফল্য এবং ভারতীয় সেনাবাহিনীর গর্বিত এই সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *