ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে নৃত্যের মাধ্যমে তুলে ধরার উদ্দেশ্যে হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হলো এক চমকপ্রদ গণেশ চতুর্থী নৃত্য উৎসব। ২০ সেপ্টেম্বর, ত্রিতাল ফাউন্ডেশন অফ পারফর্মিং আর্টসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের শিল্পীরা তাঁদের নৃত্য পরিবেশনার মাধ্যমে মাতিয়ে তুলেন মঞ্চ।
উৎসবে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে শিল্পী ও নৃত্যগুরুরা অংশ নেন। মালদা, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ও কলকাতা থেকে আগত শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও রঙিন হয়ে ওঠে। ভারতীয় শাস্ত্রীয় ও সাংস্কৃতিক নৃত্যের বিভিন্ন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছিল।
আয়োজকদের মতে, নতুন প্রজন্মের শিল্পীদের জন্য মঞ্চ প্রদানের পাশাপাশি ভারতীয় নৃত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে তাঁদের আরও গভীরভাবে সংযুক্ত করাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল।
আয়োজিত পুরো অনুষ্ঠানটি ছিল উন্নত সংগীত এবং নৃত্যের সমন্বয়ে এক অনন্য অভিজ্ঞতা।
পরিচালনার দায়িত্বে ছিলেন দেবান্বিতা দত্ত ও রাজীব দত্ত। আয়োজনে সহযোগিতায় ছিলেন পিকু মণ্ডল, অমিত ভৌমিক ও ঋজু রায়। অনুষ্ঠানের ছবির সৌজন্যে ছিলেন অনুদীপা মজুমদার এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্বর্ণা সোমা বসু।