স্বাধীনতা দিবসে ‘আজাদি’র সুর ও নৃত্য ছন্দের মেলবন্ধনে মুগ্ধ বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা

১৫ই আগস্ট ২০২৬, ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ‘জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট’-এর পরিচালনায় বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সুর, লয় ও নৃত্যের অনন্য সমন্বয়ে অনুষ্ঠানের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের সূচনায় ছোটদের পরিবেশনায় ‘ধনধান্যে পুষ্পে ভরা’ ও ‘বন্দেমাতরম্’ পরিবেশিত হয়। এরপর মাননীয়া রত্নমণি ঝুমুর ঘোষ রশিদ খাঁর কণ্ঠে ‘কাবুল’ ও ‘হীরামান্ডি’ চলচ্চিত্রের ‘আজাদি’-র অপূর্ব দুইটি গানের ওপর অপূর্ব নৃত্য পরিবেশনা করেন এবং তা অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করে।
পরবর্তীতে তাঁর সাংস্কৃতিক কেন্দ্র ‘সুর লহরী নৃত্যায়ন’-এর সিনিয়র শিক্ষার্থীরা পরিবেশন করেন ‘স্বর্ণগিরিণী’ ও ‘জয়তু জননী’। প্রতিটি পরিবেশনাই ছিল নতুন ভাবনা, নতুন সুর ও সম্পূর্ণ নতুন কম্পোজিশনে সমৃদ্ধ। নৃত্য ও লয়েকারীর এই সৃজনশীল উপস্থাপনা উপস্থিত সকল দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

অনুষ্ঠানের শেষ পর্বে জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের পক্ষ থেকে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অনুমোদিত শিক্ষক এবং পরীক্ষক রত্নমণি ঝুমুর ঘোষ মহাশয়াকে স্মারক প্রদান করে সম্মানিত করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল কুশীলবকেও স্মারক দিয়ে সম্মান জানানো হয়।
স্বাধীনতার ৮০তম বর্ষে দেশাত্মবোধ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এই সুন্দর মেলবন্ধন নিঃসন্দেহে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *