MobiKwik পেল RBI-এর NBFC লাইসেন্স!এক দিনেই ১৭% বাড়ল শেয়ারের দাম

MobiKwik রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) থেকে NBFC লাইসেন্সের অনুমোদন পেয়েছে, যা ভারতীয় ফিনটেক সেক্টরে একটি বড় খবর।

মোবিকুইক তাদের সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি ‘MobiKwik Financial Services Private Limited’-এর মাধ্যমে তাদের নিজস্ব ঋণদান (Lending) পরিষেবা শুরু করবে।

এতদিন কোম্পানিটি অন্যান্য ব্যাঙ্ক বা NBFC-র সাথে পার্টনারশিপে কাজ করত। এখন নিজস্ব লাইসেন্স থাকায় তারা সরাসরি গ্রাহকদের ঋণ দিতে পারবে, যার ফলে তাদের মুনাফা বা প্রফিট মার্জিন বাড়বে।

সাধারণত এই ধরনের লাইসেন্স পেতে অনেক সময় লাগে, কিন্তু মোবিকুইক মাত্র চার মাসেরও কম সময়ে এই ছাড়পত্র পেয়েছে।

বাজারের প্রতিক্রিয়া ও শেয়ার দর
এই খবরের পর শেয়ার বাজারে ব্যাপক চাঞ্চল্য দেখা গেছে,ঘোষণার পরপরই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) মোবিকুইকের শেয়ারের দাম ১৭% বেড়ে প্রায় ২৪১ টাকায় পৌঁছেছে, যা তাদের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর।

এই উত্থানের ফলে কোম্পানির বাজার মূল্য প্রায় ২০০ মিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে গেছে।

লাইসেন্স পাওয়ার পর মোবিকুইক এখন মূলত টায়ার-২ এবং টায়ার-৩ শহরের সাধারণ গ্রাহক এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (MSME) দিকে নজর দেবে। তারা বিভিন্ন ধরণের সিকিউর্ড (Secured) এবং আনসিকিউর্ড (Unsecured) লোন অফার করার পরিকল্পনা করছে।

এখন শুধু অপেক্ষা RBI-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক Certificate of Registration (CoR) হাতে পাওয়ার, যার পরেই তারা পুরোদমে কাজ শুরু করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *